পাক-আফগান সীমান্তে বড়সড় অভিযানে ৭১ সন্ত্রাসী নিহত
নিজস্ব প্রতিবেদক: কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তান-আফগান সীমান্তে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পাকিস্তানি সেনাবাহিনীর তথ্যমতে, ২৫-২৭ এপ্রিল পর্যন্ত চালানো অভিযানে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
প্রতিরক্ষা দপ্তর আইএসপিআর জানায়, উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় টানা অভিযানে ৫৪ জন এবং রবিবার রাতে আরও ১৭ জন নিহত হয়। সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতীয় সমর্থনে অনুপ্রবেশ করছিল।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাকিস্তান বলছে, এসব তৎপরতা দেশদ্রোহিতার শামিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে বড় হুমকি।
পাক-আফগান ২,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় অংশ এখনো অরক্ষিত। ফলে প্রায়ই সেখানে অনুপ্রবেশ ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
রাকিব/
