| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তাইজুলের ফাইফারে চাপে জিম্বাবুয়ে, এগিয়ে বাংলাদেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ১৯:৪৪:৫৭
তাইজুলের ফাইফারে চাপে জিম্বাবুয়ে, এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে দারুণ অবস্থানে বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

দিনের শুরুতে দারুণ শুরু করলেও, দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি টাইগাররা। তবে শেষ সেশনে ফিরে আসে তাইজুল ও নাঈম হাসানের স্পিন ঝড়। তাইজুল একাই তুলে নেন ৫ উইকেট।

জিম্বাবুয়ের হয়ে নিক ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৬৭) ব্যাট হাতে লড়াই করেন। তবে এরপর আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিবও গুরুত্বপূর্ণ দুটি ব্রেকথ্রু এনে দেন। এছাড়া নাঈম হাসান তুলে নেন দুই উইকেট।

শেষ বিকেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসা ওয়েলচকেও ফিরিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেন তাইজুল। জিম্বাবুয়ে ৯ উইকেট হারানোর পর বাকি সময়টা অবশ্য আর বিপর্যয়ে পড়েনি।

মাদুস/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...