| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের রেলমন্ত্রীর হুমকি: ১৩০ পারমাণবিক অস্ত্র ভারতের দিকেই তাক করা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ১৬:৪৩:৪৫
পাকিস্তানের রেলমন্ত্রীর হুমকি: ১৩০ পারমাণবিক অস্ত্র ভারতের দিকেই তাক করা

নিজস্ব প্রতিবেদক: পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের চরম উত্তেজনায়। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বিস্ফোরক মন্তব্য করে বলেন, “১৩০টি পারমাণবিক অস্ত্র সাজিয়ে রাখার জন্য নয়, ভারতের দিকেই তাক করা আছে।”

তিনি জানান, পাকিস্তান ইতিমধ্যে শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। তাঁর দাবি, “এই অস্ত্রগুলো কেবল প্রদর্শনীর জন্য নয়, বাস্তবে ব্যবহার উপযোগী অবস্থায় রাখা হয়েছে। ভারত জানেই না, কোথায় কোথায় আমরা এগুলো মোতায়েন করেছি।”

এদিকে পাকিস্তানের এই হুমকির পর ভারতও পাল্টা প্রস্তুতি নিয়েছে। ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে।

দুই দেশের সীমান্তে বাড়ছে সামরিক উত্তেজনা, পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মহল।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...