| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তুমুল সংঘর্ষ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে, ৫৪ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৭ ২১:৫৮:৫২
তুমুল সংঘর্ষ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে, ৫৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই বড় ধরনের নিরাপত্তা অভিযান চালাল পাকিস্তান। আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, গত ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল সীমান্ত এলাকায় এ সংঘর্ষ ঘটে। গভীর রাতে সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে সতর্ক অবস্থানে থাকা নিরাপত্তা বাহিনী তাদের প্রতিরোধ করে।

নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে পাকিস্তানি সেনারা সন্ত্রাসীদের থামিয়ে দেয় এবং বন্দুকযুদ্ধে ৫৪ জনকে হত্যা করে। অভিযানের পর নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আইএসপিআর-এর দাবি, এই সন্ত্রাসীরা “বিদেশি পরিচালকদের” নির্দেশে পাকিস্তানে ঢুকে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। এ ধরনের কার্যকলাপকে রাষ্ট্রদ্রোহ ও বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করা হয় তাদের বিবৃতিতে।

সংঘর্ষ এমন সময় ঘটল, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আন্তর্জাতিক মঞ্চে চাপ সৃষ্টি করছে। পাকিস্তানের মতে, এসব অভিযোগ ভিত্তিহীন, এবং এ ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে কারা প্রকৃতপক্ষে অঞ্চলটির নিরাপত্তা বিঘ্নিত করছে।

উল্লেখ্য, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ। অনেক অংশ অরক্ষিত এবং প্রায়শই সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চলে। এর আগেও চলতি মাসে এমন একটি অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে পাকিস্তানি বাহিনী ৮ জন সন্ত্রাসীকে হত্যা করে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...