| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মে মাসে আবারও টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৭ ১৫:৪৪:৫৩
মে মাসে আবারও টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মে মাস বয়ে এনেছে ছুটির আনন্দ। ঈদুল ফিতরের টানা ৯ দিনের দীর্ঘ ছুটির পর এবার মে মাসেও দুবার তিনদিন করে ছুটি পাচ্ছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ছুটি থাকবে। এর সঙ্গে যোগ হবে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে একটানা তিনদিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মীরা।

এছাড়া, মে মাসে আরও একবার তিনদিনের ছুটির সুযোগ আসছে। ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির দিন। এর আগের দুইদিন শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে মে মাসে দুবার টানা তিনদিন করে ছুটির আনন্দ উপভোগ করতে পারবেন তারা।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছেন। সরকার প্রথমে পাঁচদিনের ছুটি ঘোষণা করলেও পরে ৩ এপ্রিল অতিরিক্ত একদিন নির্বাহী আদেশে ছুটি বাড়ায়। এর ফলে প্রায় দেড় সপ্তাহ ছুটি কাটান তারা।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। ছুটির নিয়ম অনুযায়ী, দুই সরকারি ছুটির মাঝখানে সাধারণত নৈমিত্তিক ছুটি নেওয়ার অনুমতি নেই, তবে অর্জিত ছুটি বা ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিটি কর্মচারীকে বছরের শুরুতেই নিজ নিজ ধর্মীয় ঐচ্ছিক ছুটির দিনগুলো অনুমোদন করিয়ে রাখতে হয়। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যোগ করারও নিয়ম রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন-কানুন অনুযায়ী পরিচালিত হয় (যেমন বাংলাদেশ ব্যাংক), অথবা যেসব অফিস জরুরি পরিষেবার আওতায় পড়ে, তারা জনস্বার্থ বিবেচনায় আলাদা ছুটির সিদ্ধান্ত নিতে পারবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...