| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ দেশেই বিমান হামলা চালালো ভারতীয় বিমানবাহিনী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৬ ১৩:২৩:৫৯
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারতীয় বিমানবাহিনী

নিজ দেশের মাটিতেই দুর্ঘটনাবশত বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। এ ঘটনার পর আইএএফ তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, ‘অসাবধানতাবশত’ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মনোজ সাগর নামের এক ব্যক্তির বাড়ির ওপর বিমানবাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়ে। এতে বাড়ির দুটি বাইরের কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরী জেলার পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে চারজন ছিলেন, তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। ইতোমধ্যে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএএফ জানায়, একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোর অসাবধানতাবশত বিমানের ভেতর থেকে নিচে পড়ে যায়, যার ফলে এ দুর্ঘটনা ঘটে। তারা সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, "বস্তুটি কোথা থেকে এসেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আপাতদৃষ্টিতে এটি অত্যন্ত শক্ত একটি বস্তু মনে হচ্ছে এবং এর গায়ে পোড়ার চিহ্নও রয়েছে।" তিনি আরও জানান, ঘটনার পর গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...