| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে পাকিস্তান ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৫ ০৯:৪৫:২০
কাশ্মীরে পাকিস্তান ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি

জম্মু-কাশ্মীর সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান সেনাবাহিনীই প্রথম প্ররোচনামূলকভাবে গুলি চালায়। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে। সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারতীয় বাহিনী ‘কার্যকরভাবে’ পাকিস্তানের হামলার জবাব দেয় এবং দুই পক্ষের মধ্যেই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল, যখন সম্প্রতি জম্মু-কাশ্মীরের পাহালগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যার মধ্যে ছিলেন এক নেপালি পর্যটকও। ওই হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

ভারত এ হামলার পেছনে 'সীমান্ত পেরিয়ে থাকা সংযোগ' থাকার অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ৬০ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত, এবং আত্তারি স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

ভারত সরকার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দেয়, ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হচ্ছে।

জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭২ সালের সিমলা চুক্তি সহ দুই দেশের মধ্যকার সকল দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করা হতে পারে। উল্লেখ্য, সিমলা চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) নির্ধারণ করা হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...