| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৪ ১৩:২১:১৫
ব্রেকিং নিউজ: ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের বিভিন্ন এলাকায় হঠাৎ ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে। তীব্র গরম ও দমকা বাতাসে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিমান ও হেলিকপ্টার, তবে এখনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার ২৩ এপ্রিল বেইত শেমেশ অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ক্রমবর্ধমান তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকা—এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন পর্যন্ত। প্রাণ রক্ষায় এসব এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জেরুজালেমগামী গুরুত্বপূর্ণ রুট ৩৮ বন্ধ করে দিয়েছে, যাতে যানবাহন ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন প্রথম ছড়ায় মোশাভ তারুম এলাকার কাছে। আগুন নেভানোর প্রচেষ্টা শুরু হতেই প্রবল বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন—যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন সাধারণ নাগরিক।

প্রচণ্ড দাবানল নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপক দল ডাকা হয়েছে। কাজ করছে প্রায় ১১০টি দমকল দল, ৮টি ফায়ার ফাইটিং বিমান এবং ১টি হেলিকপ্টার। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-ও অগ্নিনির্বাপণে সহায়তা করছে।

এই মুহূর্তে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দমকল বাহিনী ও উদ্ধারকারীদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আপনার আশেপাশের কেউ ওই এলাকায় থাকলে দ্রুত যোগাযোগ করে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...