| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৪ ১০:২১:৫৩
পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই নয়াদিল্লি ভারতস্থিত পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস) এই সিদ্ধান্ত গ্রহণ করে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হামলার ঘটনার জেরে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো—দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ভিসা ছাড় প্রকল্প বাতিল করা। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা ওই বিশেষ ছাড়ে আর ভারতে প্রবেশ করতে পারবেন না।

সার্ক ভিসায় বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পেহেলগামে হামলা নিয়ে নিরাপত্তা কমিটিকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। সেখানে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মিরে সদ্যসমাপ্ত লোকসভা ও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে এমন একটি হামলা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার জেরে কেন্দ্র সরকার পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল, নতুন ভিসা ইস্যু বন্ধ, সিন্ধু পানি চুক্তি পুনর্বিবেচনা এবং ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাদের প্রত্যাহারসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।

সিসিএস বৈঠকে বৈশ্বিক মহলে ভারতের প্রতি যে সমর্থন ও সংহতির বার্তা এসেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পররাষ্ট্র সচিব বলেন, এসব বার্তা আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।

তিনি আরও জানান, পূর্বে পাকিস্তানিদের দেওয়া সার্ক ভিসাগুলোর বৈধতা বাতিল করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ত্যাগ করতে হবে।

ট্যাগ: ভারত

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...