| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে বেলুন হইচই পড়ে গিয়েছে সারাবিশ্বে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৩ ১২:২৪:২১
মহাকাশে বেলুন হইচই পড়ে গিয়েছে সারাবিশ্বে

নিজস্ব প্রতিবেদক: জন্মনিয়ন্ত্রণে কন্ডমের ব্যবহার বিশ্বজুড়ে পরিচিত। বিভিন্ন রঙ, আকার ও গন্ধে পুরুষ এবং নারীর জন্য আলাদা আলাদা কন্ডম বাজারে রয়েছে। তবে জানলে অবাক হবেন—এই কন্ডম একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মহাকাশেও! তবে সেটা জন্মনিয়ন্ত্রণের জন্য নয়, বরং এক অদ্ভুত প্রয়োজন মেটাতে।

১৯৬১ সালে, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠায়। সেই ঐতিহাসিক অভিযানে অংশ নেন নভোচারী অ্যালান শেপার্ড। যাত্রার আগে লঞ্চপ্যাডে দীর্ঘ সময় মহাকাশযানে বসে থাকতে থাকতে, তিনি নিজের স্পেসস্যুটেই প্রস্রাব করে ফেলেন। এই ঘটনাই নাড়িয়ে দিয়েছিল নাসাকে। তখনই তারা উপলব্ধি করে, মহাকাশে দীর্ঘ সময় থাকলে নভোচারীদের জন্য ‘টয়লেট’ ব্যবস্থা রাখা কতটা জরুরি।

তখন মাধ্যাকর্ষণহীন পরিবেশে প্রস্রাব সংগ্রহ করার জন্য এক বিশেষ যন্ত্র তৈরি করা হয়, যা দেখতে অনেকটা কন্ডমের মতো। এই যন্ত্রটি মূলত ছিল একটি ক্যাথেটার সিস্টেম, যা নভোচারীদের যৌনাঙ্গে লাগিয়ে দেওয়া হতো, এবং একটি টিউবের মাধ্যমে প্রস্রাব বিশেষ ব্যাগে জমা হতো। এটি স্পেসস্যুটের ভেতরেই কাজ করত, যেন প্রস্রাব মহাকাশে ভেসে না যায়। এর নাম দেওয়া হয় "কন্ডম ক্যাথেটার"।

তবে এই পদ্ধতিরও সমস্যা ছিল। একেকজন নভোচারীর শরীরের গঠন ভিন্ন হওয়ায় একটি নির্দিষ্ট মাপের ক্যাথেটার সবার জন্য উপযুক্ত হতো না। মাঝেমধ্যেই ফুটো হয়ে যেত, যা সৃষ্টি করত চরম অস্বস্তি ও ঝুঁকি। এরপর নাসা তিনটি ভিন্ন সাইজ—ছোট, মাঝারি ও বড়—কন্ডম ক্যাথেটার তৈরি করে।

পরবর্তীতে এই ব্যবস্থাও বাদ দেওয়া হয়। বর্তমানে নাসা আরও আধুনিক ও উন্নত সিস্টেম তৈরি করেছে, যা নারী ও পুরুষ উভয় নভোচারী ব্যবহার করতে পারেন। এতে করে মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করলেও প্রাকৃতিক প্রয়োজন মেটানো যায় অনেক সহজে ও নিরাপদভাবে।

এভাবেই একসময় ‘কন্ডম’ ছিল মহাকাশের টয়লেট সমস্যার অদ্ভুত এক সমাধান!

রাখি/

ট্যাগ: কন্ডম

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...