কোন পরিমাণ টাকা থাকলে কোরবানি করা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক: কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
“তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কোরবানি দাও।” (সুরা কাউসার: ২)
রাসুলুল্লাহ (সা.) বলেন, “যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।” (ইবনে মাজাহ: ৩১২৩)
কোরবানি শুধু পশু জবাই নয়—এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। কিয়ামতের দিন কোরবানির পশুগুলো তাদের শিং, খুর ও পশমসহ হাজির করা হবে এবং পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। (তিরমিজি: ১৩৯১)
যার আর্থিক সামর্থ্য আছে, অর্থাৎ প্রয়োজনীয় খরচ মিটিয়ে অতিরিক্ত সম্পদের মালিক, তার জন্য কোরবানি করা ওয়াজিব। এটিকে সালাতের মতোই ধরা হয়—সামর্থ্য থাকলে করতে হবে।
কোরবানি করার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। এর মানে হলো:
স্বর্ণের হিসাব অনুযায়ী: সাড়ে ৭ ভরি (তোলা) স্বর্ণ বা এর সমমূল্যের সম্পদ। উদাহরণস্বরূপ, ২২ ক্যারেট স্বর্ণের দাম অনুযায়ী প্রতি ভরি ১,৭২,৫৪৫ টাকা হলে সাড়ে ৭ ভরির দাম হয় প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকা।
রুপার হিসাব অনুযায়ী: সাড়ে ৫২ ভরি রুপা বা সমমূল্যের অর্থ। ২২ ক্যারেট রুপা অনুযায়ী সাড়ে ৫২ ভরির দাম হয় প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা। সবচেয়ে কম হিসাবে (সনাতন পদ্ধতি অনুযায়ী) প্রায় ৮২ হাজার টাকাতেও কোরবানি ওয়াজিব হতে পারে।
পরিবারের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি কারো কাছে ৯০ হাজার থেকে ১২ লাখ টাকার সমপরিমাণ সম্পদ থাকে জিলহজ মাসের ১০, ১১ বা ১২ তারিখে, তাহলে তার ওপর কোরবানি করা আবশ্যক। এই সম্পদ এক বছর মালিকানায় থাকার প্রয়োজন নেই, শুধু ঐ সময়ে মালিক হলেই যথেষ্ট।
রদ্দুল মুহতার গ্রন্থে বলা হয়েছে—প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম, যে ঋণমুক্ত এবং প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার জন্য কোরবানি করা ফরজ। তা না করলে গোনাহগার হতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে এই ইবাদত যথাযথভাবে পালনের তাওফিক দান করুন। আমিন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন একক্লিকে
- পে-স্কেল নিয়ে সুখবর জানাল অর্থ মন্ত্রণালয়
- অবশেষে পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ৪১ হাজার টাকা
- নবম পে স্কেলে যত টাকা বাড়তে পারে বেতন
- নবম পে-স্কেল: বাজেটে বরাদ্দ রাখা হয়েছে; সরকারি আদেশের অপেক্ষা
- ৯ম পে-স্কেল ও ৩৫ হাজার টাকা বেতন: ঢাকায় বিক্ষোভ কর্মসূচি
- নবম পে-স্কেল আপডেট: সর্বনিম্ন বেতন হতে পারে ৪১ হাজার টাকা
- আজকের সোনার বাজারদর: ০২ মে ২০২৬
- আজকের সোনার বাজারদর: ০৩ মে ২০২৬
- শেষ হল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচ: জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ মে ২০২৬
- আজকের সকল টাকার রেট: ০২ মে ২০২৬
- সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম
- বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন প্রকাশ
