| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সবকিছুর জন্য শেখ হাসিনাই দায়ী—ভারতীয় সংবাদমাধ্যমে বিতর্কিত প্রতিবেদন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ২১:৪৪:২৮
সবকিছুর জন্য শেখ হাসিনাই দায়ী—ভারতীয় সংবাদমাধ্যমে বিতর্কিত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপনের সময় বাংলাদেশে অবস্থান করে ঢাকায় থেকে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক ‘সংবাদ প্রতিদিন’-এর সাংবাদিক সুচিন্তাপাল চৌধুরী। দেশে ফিরে গিয়ে তিনি যেই প্রতিবেদন প্রকাশ করেছেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং নানা মহলে সমালোচনা।

প্রতিবেদনটির শুরুতেই লেখক মন্তব্য করেন—“মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা।” এই উক্তির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনার শাসনকার্যের মধ্যে একটি তীব্র তুলনা টেনে আনেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা, প্রশাসনিক দুর্বলতা এবং দুর্নীতির দায়ে স্বয়ং আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীই শেখ হাসিনার প্রতি অসন্তুষ্ট। ‘সংবাদ প্রতিদিন’ দাবি করেছে, শেখ হাসিনাকে 'অপদার্থ' বলছে না তারাই, বরং দলের ভিতরের অসন্তোষই এসব অভিযোগ সামনে আনছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, “বঙ্গবন্ধুর প্রতি দেশের মানুষের শ্রদ্ধা অটুট থাকলেও, শেখ হাসিনা ও শেখ রেহানার ওপর সেই আস্থা অনেকটাই হারিয়ে গেছে।”

ঢাকায় অবস্থানকালে সুচিন্তাপাল চৌধুরী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রতিবেদনে দাবি করা হয়, হিন্দু সম্প্রদায়ের একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, “আওয়ামী লীগ সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে নিজেদের সুবিধার জন্য।”

প্রতিবেদন আরও উল্লেখ করে, “হিন্দু মন্দিরে হামলার পেছনে অনেক সময়ই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাত ছিল।” তবে সাম্প্রতিক অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও স্বীকার করেছে সংবাদমাধ্যমটি।

ধর্মীয় উগ্রবাদের প্রসার এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার নিয়েও শেখ হাসিনার সমালোচনা করে প্রতিবেদনটি জানায়, “রাজনীতিকে টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করেছেন হাসিনা, যার ফল ভয়াবহ।”

এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির জন্য শেখ হাসিনা ও শেখ রেহানার রাজনৈতিক কৌশলকেই দায়ী করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, “তাঁরা নিজেদের নিরাপত্তা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়তে ব্যর্থ হয়েছেন।”

অন্যদিকে, ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকার সম্পর্কে প্রতিবেদনটি তুলনামূলকভাবে ইতিবাচক মন্তব্য করেছে—“নতুন সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, যা এই মুহূর্তে একটি প্রয়োজনীয় পরিবর্তন।”

উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে সমালোচনা নতুন কিছু নয়। তবে ‘সংবাদ প্রতিদিন’-এর মতো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসঘনিষ্ঠ এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কযুক্ত একটি পত্রিকা থেকে এমন প্রতিবেদন এবারই প্রথম প্রকাশ পেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...