| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হজযাত্রীদের জন্য সৌদির কড়া আইন ঘোষণা করলো সৌদি সরকার

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৬ ২২:৪১:৪৭
হজযাত্রীদের জন্য সৌদির কড়া আইন ঘোষণা করলো সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ মৌসুমকে ঘিরে কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। ঘোষণা করা হয়েছে, বৈধ হজ পারমিট ছাড়া কেউ যেন মক্কায় প্রবেশ বা অবস্থান করতে না পারে। এ নির্দেশনা কার্যকর হবে ২৯ এপ্রিল থেকে এবং তা বলবৎ থাকবে হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত।

সৌদি পর্যটন মন্ত্রণালয় জানায়, নির্দেশনা বাস্তবায়নে মক্কার সব হোটেল, মোটেল, রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। কারও কাছে বৈধ হজ অনুমতিপত্র না থাকলে তাকে আশ্রয় না দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কঠোর আইনি শাস্তির মুখে পড়তে হবে। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতি বছর হজ মৌসুমে লাখো মুসল্লি বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবে আসেন। কিন্তু অনেকেই বৈধ ভিসা বা অনুমতিপত্র ছাড়াই হজ করার চেষ্টা করেন। কেউ কেউ উমরাহ ভিসায় এসে অবৈধভাবে থেকে যাওয়ারও চেষ্টা করেন। এবার সে ধরনের অভিবাসীদের জন্যও কড়া বার্তা দিয়েছে সৌদি সরকার। উমরাহ ভিসায় অবস্থানরত ব্যক্তিদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, হজের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা। বৈধ হজযাত্রীদের নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...