| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ’ অভিযোগে ভারতে ভাঙা হলো মাদরাসা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৪ ১৫:১৯:০৮
‘অবৈধ’ অভিযোগে ভারতে ভাঙা হলো মাদরাসা

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলায় দীর্ঘ ৩০ বছর ধরে চালু থাকা একটি মাদরাসা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, এটি 'অবৈধ' নির্মাণ এবং ‘স্বেচ্ছায়’ ভাঙার প্রক্রিয়ায় গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াকফ আইন সংশোধনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে।

বিজেপির মধ্যপ্রদেশ শাখার প্রধান ভিডি শর্মা মাদরাসাটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পরই প্রতিষ্ঠান পরিচালকদের কাছে নোটিশ পাঠানো হয়। অভিযোগ ছিল, মাদরাসাটি দীর্ঘদিন ধরে সরকারি জমিতে অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল।

তবে মাদরাসার এক পরিচালকের বক্তব্য, তারা শুরুতে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়েছিলেন। পরে এলাকাটি পৌর কর্পোরেশনের অধীনে চলে যাওয়ায়, পূর্বের অনুমোদন কার্যকর থাকেনি বলেই এই জটিলতা তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী, মাদরাসাটি সরকারি জমিতে নির্মিত হওয়ায় আইন অনুযায়ী সেটিকে ‘অবৈধ’ হিসেবে গণ্য করা হয়েছে এবং সেই কারণে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...