| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের জন্য বিশাল বড় লাভ হল বাংলাদেশের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ১৭:৪৩:৪৩
চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের জন্য বিশাল বড় লাভ হল বাংলাদেশের

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ বিশ্ব পোশাক বাজারে বড় রদবদলের সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নিজেদের জন্য খুলে নিয়েছে রপ্তানির নতুন দুয়ার। গত সাত বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। বিপরীতে, চীন হারিয়েছে প্রায় ৪০ শতাংশ মার্কেট শেয়ার।

মার্কিন বাণিজ্য বিভাগভুক্ত সংস্থা ‘অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)’-এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৩৫.৯৫ শতাংশ। এ সময়ে চীনের রপ্তানি কমেছে ৩৯.৬৯ শতাংশ।

২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৭.৩৪ বিলিয়ন ডলারের পোশাক; যেখানে ২০১৮ সালে ছিল ৫.৪ বিলিয়ন ডলার। অন্যদিকে, চীনের রপ্তানি ২০১৮ সালের ২৭.৩৭ বিলিয়ন ডলার থেকে ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ১৬.৫০ বিলিয়নে।

শুধু চীন নয়—ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস ও দক্ষিণ কোরিয়ার রপ্তানিও কমেছে যথাক্রমে ৫.২, ২২.৪, ৯.৮৩ এবং ২২.১১ শতাংশ হারে।

তবে বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম ও ভারতের রপ্তানিতেও দেখা গেছে ইতিবাচক প্রবৃদ্ধি। এই দুই দেশের রপ্তানি বেড়েছে যথাক্রমে ২২.৬০ ও ২৩.২৭ শতাংশ। চমক দেখিয়েছে কম্বোডিয়া ও পাকিস্তানও; তাদের রপ্তানি বেড়েছে ৫৭.৮৬ ও ৫৮.৬২ শতাংশ।

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, এই সাফল্য আমাদের পোশাক খাতের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থানেরই প্রমাণ। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও অন্যান্য কয়েকটি দেশ বিশ্ববাজারে নিজেদের অবস্থান মজবুত করেছে।

তবে তিনি সতর্ক করে বলেন, জিওপলিটিক্যাল টানাপোড়েন, ট্যারিফ ইস্যু ও ক্রেতাদের নতুন সরবরাহকারী খোঁজার প্রবণতা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ট্যাগ: বানিজ্য

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...