চরম আপত্তির পরও ২০১৪ সালে অনুমোদন দিয়েছিলেন শেখ হাসিনা
আইওএফ (ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরাম) নামে একটি প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে আন্তর্জাতিক কল টার্মিনেশনের বাজারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়, যা পরবর্তীতে বড় আকারের রাজস্ব ফাঁকির মডেল হয়ে ওঠে। বিটিআরসির তথ্যমতে, ২০১৫ সালে শুরু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র ৭টি আইজিডব্লিউ অপারেটরকে একচেটিয়া সুবিধা দেওয়া হয়। এর ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারায়।
মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালমান এফ রহমান, যার মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড-এর অ্যাকাউন্টে আইওএফ ফান্ড থেকে গিয়েছে ৬২৫ কোটি টাকারও বেশি। অথচ এই প্রতিষ্ঠানটির নাম বিটিআরসির অনুমোদিত আইজিডব্লিউ অপারেটর তালিকায় নেই।
জানা যায়, ২০১৪ সালে আইওএফ অনুমোদনের বিপক্ষে টেলিযোগাযোগ খাতের একাধিক পক্ষ আপত্তি জানালেও, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আপত্তি উপেক্ষা করে প্রস্তাব অনুমোদন দেন।
আইওএফের ব্যাংক হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ‘মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্স’-এর নামে প্রায় ৬৩১ কোটি টাকা জমা হয়, যার অধিকাংশই ব্যয় হয় সালমানের প্রতিষ্ঠানের নামে।
বিটিআরসি ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে। তাদের মতে, এত বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর দুর্নীতির ইঙ্গিত দেয়। একইসঙ্গে, কমিশন আইওএফ বাতিল ও আন্তর্জাতিক কল পরিচালনায় স্বচ্ছতা আনার জন্য নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
মোবাইল গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, গত ১৬ বছরে ক্ষমতাসীন রাজনৈতিক চক্র টেলিকম খাতে ভয়াবহ লুটপাট চালিয়েছে এবং বিদেশে বিপুল অর্থ পাচার করেছে।
বর্তমান সরকার জানিয়েছে, আইওএফ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং অতীতে বিতরণকৃত রাজনৈতিক প্রভাবসম্পন্ন আইজিডব্লিউ লাইসেন্স পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
