| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে ভেসে যাচ্ছে ফেনী, ভাঙনে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১০ ০৯:৪৯:২৪
টানা বৃষ্টিতে ভেসে যাচ্ছে ফেনী, ভাঙনে প্লাবিত ৪০ গ্রাম

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টির সঙ্গে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ২০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৪০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার আরও বেশ কিছু এলাকা।

বন্যার পানিতে দোকানপাট, বসতঘর ও সড়ক তলিয়ে গেছে। ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনও অনেক স্থানে নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে।

বিশেষ করে বালামুখা সীমান্ত এলাকায় ভারতের অংশের বাঁধ ভেঙে বাংলাদেশের অংশে ঢুকে পড়ছে পানি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গত মানুষদের জন্য ১৫২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং অনেককে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, অনেক ঘরের নিচতলা ডুবে গেছে, মানুষ আশ্রয় নিয়েছে দোতলায়। পানির প্রবল স্রোতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বাসিন্দারা বলছেন, তারা ত্রাণ নয়, চান স্থায়ী বাঁধ রক্ষা ব্যবস্থা।

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীতে প্রায় ৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল, প্রাণহানি হয়েছিল ৩৭ জনের। পরে ৭৩৪০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবায়ন প্রক্রিয়া খুবই ধীরগতির।

২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত যে ৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল, তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যেই ৭০টিরও বেশি স্থানে বাঁধ ভেঙেছে। গত ৯ বছরে ফেনীতে মোট ১৭৩টি স্থানে বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তব সুফল মিলছে না। বরং সেই অর্থ পানির স্রোতের মতোই জলে যাচ্ছে।

সোহাগ/

ট্যাগ: বন্যা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...