| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে স্বাগত জানাল ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১১ ২০:২০:২৩
বাংলাদেশকে স্বাগত জানাল ট্রাম্প

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। নাসার সঙ্গে ‘আর্থেমিস অ্যাকর্ড’-এ স্বাক্ষর করে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশকে পাশে থাকার প্রত্যাশাও জানিয়েছে দেশটি।

গত ১০ এপ্রিল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিয়ে এক নতুন অধ্যায় শুরু করল। ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট সামিট’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর্থেমিস অ্যাকর্ড-এ যোগদানের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে মনে করছে দুই দেশই।

২০২০ সালে যুক্তরাষ্ট্র ও ছয়টি সহযোগী দেশ মিলে আর্থেমিস অ্যাকর্ড চালু করে। এটি একটি আন্তর্জাতিক নীতিমালা, যার লক্ষ্য মহাকাশে দায়িত্বশীল, নিরাপদ ও টেকসই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা।

বাংলাদেশসহ বর্তমানে মোট ৫৪টি দেশ এই চুক্তির সদস্য। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, সুইজারল্যান্ডসহ অনেক গুরুত্বপূর্ণ দেশ। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও নাসা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...