| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৩ মিনিটের মধ্যে ২ বার ভূমিকম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৫ ১৩:১৯:৩১
৩ মিনিটের মধ্যে ২ বার ভূমিকম্প

দক্ষিণ এশিয়ার পার্বত্য দেশ নেপালে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে প্রথম এবং ৮টা ১০ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.২ ও ৫.৫।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের জাজারকোট জেলার পাইক এলাকায়, যা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ২০ কিলোমিটার।

এই ভূমিকম্পের কম্পন নেপালের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন সুরখেত, দৈলেখ ও কালিকটেও তীব্রভাবে অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া, ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যায় ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে ছুটে যায়।

এর মাত্র এক সপ্তাহ আগে, গত ২৮ মার্চ শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে প্রাণ হারিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। এর প্রভাব পড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...