| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানল যেখানে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ৩০ ২০:৫২:৩৫
এবার ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানল যেখানে

নিজস্ব প্রতিবেদক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবারের এই ভূমিকম্পের পর টোঙ্গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে টোঙ্গার মূল ভূখণ্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) এলাকার উপকূলে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে, এজন্য সতর্কতা জারি করা হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। তাদের তথ্য অনুযায়ী, টোঙ্গায় যে ভূমিকম্পটি আঘাত হেনেছে, তার মাত্রা ছিল ৭। এটি ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। প্রাথমিকভাবে জিএফজেড জানায়, টোঙ্গায় আঘাত হানার ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬।

টোঙ্গা পলিনেশীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র, যার মধ্যে মোট ১৭১টি দ্বীপ রয়েছে এবং এখানে এক লাখেরও বেশি মানুষ বসবাস করে। দেশটির প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে জনসংখ্যার বেশিরভাগই বাস করে।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত টোঙ্গা। দেশের বেশিরভাগ দ্বীপ সাদা বালুকাময় সৈকত, প্রবাল প্রাচীর এবং ঘন গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্টে পরিপূর্ণ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...