| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ১০ হাজার

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৯ ১৩:৩৫:১৭
মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ১০ হাজার

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে, তবে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস)।

শুক্রবার মধ্যরাতে ইউএসজিএস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে থাইল্যান্ডেও ১০ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক ১২ মিনিট পর, দুপুর ১টা ২ মিনিটে, ৬.৮ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এই ভয়াবহ ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে, যেখানে রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। ফলে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

এ পর্যন্ত দেশটিতে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সবাই ভূমিকম্পের ফলে ভবন ধসে প্রাণ হারিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...