| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

জুমার নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ জন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৮ ১৭:৩৮:০৭
জুমার নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ জন

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে শুক্রবার দুপুরে শক্তিশালী দুইটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশ। মিয়ানমারের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, যার মধ্যে একটি মসজিদ ধসে পড়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পের ফলে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদসহ আরো তিনটি মসজিদ ভেঙে পড়ে। স্থানীয় একজন উদ্ধারকর্মী জানান, "আমরা যখন নামাজ পড়ছিলাম, তখন মসজিদটি ধসে পড়ে। মানুষ আটকে আছে এবং বেশ কিছু মানুষ মারা গেছেন। তিনটি মসজিদই ধসে পড়েছে। শি ফো শিং মসজিদও ভেঙে পড়েছে।" এই ঘটনায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৭.৭, এবং দ্বিতীয়টি ছিল ৬.৪ মাত্রার। ভূমিকম্পের কারণে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু ও মান্দালয় প্রাসাদেও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া, তুয়াঙ্গো সিটির একটি মঠ ধসে পড়লে সেখানে আশ্রিত ৫ জন উদ্বাস্তু শিশু নিহত হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। একটি নির্মাণাধীন ভবন তীব্র কম্পনের ফলে ধসে পড়ে এবং এতে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন, তাদের মধ্যে ৭ জন বের হয়ে যেতে সক্ষম হলেও ৪৩ জন আটকে পড়েন। উদ্ধারের কাজ চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে দুপুর ১২:৫০ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।

এই শক্তিশালী ভূমিকম্পে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...