শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ৯১ বছরের পুরনো সেতু
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এর কিছুক্ষণ পর আরেকটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৪।
ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির ইরাবতী নদীর ওপর অবস্থিত ঔপনিবেশিক আমলের একটি সেতু ধসে পড়েছে। এছাড়া রাজধানী নেপিদো ও মান্দালয় শহরের বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ মার্চ) সংবাদমাধ্যম দ্য ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। থাইল্যান্ডসহ আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। তবে গৃহযুদ্ধকবলিত দেশটিতে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী নেপিদোতে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে, অনেক ভবনের ছাদ থেকে টুকরো খসে পড়েছে।
সংবাদমাধ্যম দ্য ইরাবতী আরও জানায়, ৯১ বছর বয়সী ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে। মান্দালয় ও সাগাইং অঞ্চলের সংযোগকারী এই সেতুটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল এবং পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত ছিল।
ভূমিকম্পের ফলে মান্দালয়, নেপিদো ও অন্যান্য অঞ্চলের অনেক ভবনও ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিয়ানমারে ভূমিকম্প প্রায়ই ঘটে। ইউএসজিএস-এর তথ্য অনুসারে, ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে দেশটির সাগাইং ফল্টের আশপাশে অন্তত ছয়টি ৭.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
২০১৬ সালে ৬.৮ মাত্রার এক ভূমিকম্পে মধ্য মিয়ানমারের ঐতিহাসিক বাগান শহরে তিনজনের মৃত্যু হয়। সেই ভূমিকম্পে বহু প্রাচীন মন্দির ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশ মিয়ানমারের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, যা এমন দুর্যোগের পর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
