| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

৩ কারনে বাংলাদেশের সাথে বৈঠকে এত টালবাহানা ভারতের

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৪ ১০:০৯:২৭
৩ কারনে বাংলাদেশের সাথে বৈঠকে এত টালবাহানা ভারতের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা চলছে। ভারত বাংলাদেশকে নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ কারণে বৈঠকে বসতে চাইছে না।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর থেকেই ভারতের বাংলাদেশের প্রতি সম্পর্ক কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। দেশটির রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নত করার জন্য চেষ্টা করলেও, ভারত পক্ষ থেকে খুব একটা সাড়া মেলেনি। বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও, সম্পর্কের এই দুরত্ব এখনো কাটানো সম্ভব হয়নি।

আগামী ২ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ঢাকার পক্ষ থেকে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে, ভারত এখনো সেই প্রস্তাবের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। তবে, প্রশ্ন হচ্ছে, কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে বৈঠক করতে এড়িয়ে যাচ্ছেন?

এই পরিস্থিতির পেছনে মূলত তিনটি কারণ রয়েছে:

প্রথমত, বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার ক্ষমতা থেকে পতনের পর, ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নতুন সমীকরণ সৃষ্টি করেছেন। এদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে, বিশেষ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর।

দ্বিতীয়ত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা চলছে। তার বিরুদ্ধে গণহত্যা, গুম-খুন ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আওয়ামিলীগের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগের মামলা চলছে। বৈঠকে বসলে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের প্রত্যর্পণ চাওয়া হবে। কিন্তু ভারত এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না।

তৃতীয়ত, ভারতের অবস্থান স্পষ্ট। গত দুই মাস আগে, বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল, কিন্তু দিল্লি সেই চিঠির কোনো উত্তর দেয়নি। ভারত বরং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করছে।

ভারত মনে করে, এই বৈঠকে তিস্তা পানি সংকট এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উঠে আসবে। এছাড়াও, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হবে, যা ভারত রাজি হবে না। এর ফলে, ড. ইউনুসের সঙ্গে বৈঠকও পিছিয়ে যাচ্ছে।

এই কারণে নরেন্দ্র মোদি বাংলাদেশের সাথে বৈঠক করতে ইচ্ছুক নন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...