| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফিয়ে কমে গেলো সয়াবিন তেলের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৯ ১৫:১২:৪৮
লাফিয়ে কমে গেলো সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। তবে, সানফ্লাওয়ার ও পাম তেলের বাজারে উল্টো অবস্থান দেখা যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম কমলেও, সানফ্লাওয়ার ও পাম তেলের দাম বছরজুড়ে বাড়তে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সয়াবিন বীজের দাম এক লাফে কমে প্রতি কেজি ০.৭০ ডলারে বিক্রি হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, প্রথম প্রান্তিকে এই দাম আরও কমে ০.৬০ ডলারে নেমে আসতে পারে।

অন্যদিকে, পাম তেলের দাম বেড়েছে। প্রতি টন পাম তেল বিক্রি হচ্ছে ১,০১১ ডলারে, যা সপ্তাহে শূন্য দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের পূর্বাভাস অনুযায়ী, চলতি প্রান্তিকে পাম তেলের দাম আরও বেড়ে ১,৩০০ ডলারে পৌঁছাতে পারে।

সানফ্লাওয়ার তেলের দামও বৃদ্ধি পেয়েছে। সপ্তাহে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমলেও, এক দিনের ব্যবধানে এক ডলার ৩০ সেন্ট বেড়ে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে ১,৩৪৭ ডলারে।

ক্যানোলা তেলের দামও কিছুটা কমেছে। প্রতি মেট্রিক টন ক্যানোলা তেল বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে।

বিশ্ববাজারের এই পরিবর্তন ভোজ্যতেল আমদানিকারক দেশগুলোর বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, লাইভ যেভাবে দেখবেন

রাত ৯ টায় ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...