| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ঢাকাসহ ৫ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৭ ১৪:১৩:১৪
ঢাকাসহ ৫ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া, এসব অঞ্চলের কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার, আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী স্বাভাবিক লঘুচাপের কারণে সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। বুধবার সিলেট বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...