| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আপিল মঞ্জুর করে তারেক রহমানের অর্থপাচার মামলার রায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৬ ১২:৩৩:০৪
আপিল মঞ্জুর করে তারেক রহমানের অর্থপাচার মামলার রায়

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনের আপিল মঞ্জুর করেন।

আইনজীবীদের মতে, যদিও এই মামলায় তারেক রহমান সরাসরি আপিল করেননি, তবে মামুনের আপিল মঞ্জুর হওয়ায় এর সুবিধা তিনিও পাবেন। এর আগে, বিচারিক আদালত তাকে খালাস দিলেও হাইকোর্ট ২০১৮ সালে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।

শেখ হাসিনা সরকার বিদায়ের পর মামুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ২০২৩ সালের ১০ ডিসেম্বর আপিল বিভাগ তাকে আপিলের অনুমতি দেয়। এরপর মামুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন, যার শুনানি ৪ মার্চ শেষ হয় এবং সর্বোচ্চ আদালত রায়ের দিন ধার্য করেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শেখ মোহাম্মদ জাকির হোসেন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি দায়ের করে। পরবর্তীতে, ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...