এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) শিক্ষকদের জন্য সুখবর জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় জানানো হয় এবং নতুন উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু সম্ভব অর্থ সংস্থান করে শিক্ষকদের দাবিগুলো পূরণের চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘১৫-২০ বছরের বঞ্চনা এক-দুই বছরের বাজেটে পূরণ করা সম্ভব নয়। এটি বোঝানো কঠিন, তবে শুরুটা করতে হবে। সেই উদ্যোগ আমরা নিয়ে রেখেছি।’
শিক্ষকদের বিভিন্ন ভাতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা—এসব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কতটুকু বাড়ানো হবে, সেটি বাজেটের আওতায় নির্ধারিত হবে।’
অবসর ও কল্যাণ ভাতার জন্য তহবিল গঠনের বিষয়ে তিনি বলেন, ‘এ বছর কিছুটা ফান্ড সংরক্ষণ করা হয়েছে এবং আগামী বাজেটেও বরাদ্দ থাকবে। তবে পুরো তহবিল টেকসই করতে হলে ৩-৪টি বাজেট সময় লাগবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘অবসর ও কল্যাণ ফান্ড এমন একটি ব্যাংকে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত অর্থ ছিল না, ফলে কিছু ফান্ড অন্যত্র চলে গেছে।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতার বিষয়ে তিনি বলেন, ‘এটি তাদের সবচেয়ে ন্যায্য দাবি, যদিও তারা কখনো সংগঠিতভাবে রাস্তায় নামেনি। আমি মনে করি, এটি দ্রুত বাস্তবায়ন করা উচিত।’
উল্লেখ্য, এতদিন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে নতুন উপদেষ্টা সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তিনি এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাদিয়া/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
