| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৪ বিভাগে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২০:৩৩:০৩
৪ বিভাগে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

ফাল্গুনের আগমনে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উষ্ণতা, তবে শীতের বিদায়বেলায় এখনও মাঝারি কুয়াশা বজায় রয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর দেশের বর্ধিত ৫ দিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ধারণা করা হচ্ছে, তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন যে, ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য প্রকাশ করেন।

এছাড়া, আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত পুরো দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এই গবেষক। ৬৪টি জেলার ওপর দিয়ে এমন বৃষ্টিপাত হতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত দেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে ভোরের দিকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, একইভাবে দিনের তাপমাত্রাও বাড়তে পারে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত একই প্রবণতা থাকতে পারে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে তিনি জানান।

এদিকে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত ৫ দিনের শেষে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...