| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২২:১২:৫২
ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন কার্যকর করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এটি ছিল ১৯৫১ সাল থেকে মণিপুরে ১১তম বার রাষ্ট্রপতির শাসন জারির ঘটনা।

এর আগে, ৯ ফেব্রুয়ারি রবিবার, মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। তিনি রাজ্যপাল অজয়কুমার ভাল্লারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের পর, রাজ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে নানা আলোচনা ছিল এবং কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল যে, তিনি বিধানসভায় মুখোমুখি হতে পারেন।

রবিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনা করার জন্য বীরেন সিংকে দিল্লিতে তলব করা হয়। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, মণিপুরে ফিরে তিনি পদত্যাগ করবেন।

মণিপুরে গত দুই বছর ধরে চলা জাতিগত সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। শত শত বাড়িঘর আগুনে পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ফলে রাজ্যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...