রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প: জাপানে সুনামি, হাওয়াইয়ে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই জাপানের হোক্কাইডোতে সুনামির প্রথম আঘাতের খবর পাওয়া গেছে।
জাপানে সুনামির আঘাত ও প্রধানমন্ত্রীর বার্তা
রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে ইতোমধ্যে সুনামি আঘাত করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, জাপান সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো উদ্ধার তৎপরতায় "মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার" দেওয়া হবে। এখন পর্যন্ত জাপানে কোনো ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান। তবে, যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে যেতে এবং উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হাওয়াইয়ে 'তাৎক্ষণিকভাবে সরার' আহ্বান
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ের কর্মকর্তারা ওয়াহু দ্বীপের বিস্তৃত অংশ, যার মধ্যে হাওয়াইয়ের রাজধানী হনোলুলুও রয়েছে, তাৎক্ষণিকভাবে খালি করার নির্দেশ দিয়েছে। হনোলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে লিখেছে, "এখনই সরে যান! ধ্বংসাত্মক সুনামি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে।"
Coincidence or Early Warning of Earthquake ?
Five belugas stranded on a Kamchatka beach were saved by fishermen couple days back ???????? #Kamchatka #Earthquake #Tsunami #Russia #Hawaii #Japan pic.twitter.com/kYOAN1oGNe
— Khanzy (@Khhanzy) July 30, 2025
সতর্কতা জারির পর থেকে হাওয়াইয়ের ওয়াহুতে ওয়াইকিকি সমুদ্র সৈকত ছেড়ে আসছেন মানুষ। জানা গেছে, হাওয়াইতে সুনামি আঘাত হানতে এখনও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে নতুন ফিচারের ছড়াছড়ি
- আসছে OnePlus 16; দাম কত ফিচার কি
- আজকের স্বর্ণের বাজারদর: ২৯ জুলাই ২০২৬
- যেসব সয়াবিন তেলে মিলছে মাইক্রোপ্লাস্টিক
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ জুলাই ২০২৬
- ২০২৭ সালের রমজান ও ঈদ কবে
- এক ক্লিকেই দেখুন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬
- সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচে ভিএআরের ভুল ছিল!
- ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা
- ভিনিসিয়ুসের নতুন ঠিকানা কি আর্সেনাল!
- বাংলাদেশের বাজারে আজকের সোনার দাম
- মিরাজের হাতছাড়া হচ্ছে ওয়ানডে নেতৃত্ব; নতুন অধিনায়ক কে
