| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; শেখ হাসিনার বাসভবনে আগুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ২৩:৩৫:৩১
ব্রেকিং নিউজ ; শেখ হাসিনার বাসভবনে আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন ছিল সম্পূর্ণ খালি। কিন্তু আজ (বুধবার) শেখ হাসিনার বক্তৃতা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয় এবং পরে তারা শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন লাগিয়ে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে থাকতে দেব না। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

এছাড়া, শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতার প্রতিবাদে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে। সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে বিভিন্ন ফেসবুক পেজে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়, যা আন্দোলনকে আরও তীব্র করার আশঙ্কা তৈরি করেছে।

এ ঘটনায় ধানমন্ডি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...