| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজহারীর মাহফিল থেকে ২২ নারী আ'ট'ক, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৯ ১১:২০:০৩
আজহারীর মাহফিল থেকে ২২ নারী আ'ট'ক, যা জানা গেল

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিল থেকে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনায় সদর থানায় ১১টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী।

ওসি জানান, ‘‘বিশাল জনসমুদ্রে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এখন পর্যন্ত মোবাইল ফোন চুরির ঘটনায় ৮টি এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে।’’

মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নিত। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন।

এদিন, দুপুরে লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে জোহরের নামাজের পর এক ঘণ্টা বয়ান দেন ড. মিজানুর রহমান আজহারী। এ সময় লালমনিরহাট শহরসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...