| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

হঠাৎ শক্তিশালী ভূমিকম্প, অন্তত ৩৬ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৭ ১০:৪৯:০২
হঠাৎ শক্তিশালী ভূমিকম্প, অন্তত ৩৬ জনের প্রাণহানি

চীনের তিব্বতে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮।

এই ভূমিকম্পের ফলে প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতেও কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডয়চে ভেলে এবং আল জাজিরা সংবাদমাধ্যম পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে আঘাত হানা ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছেন এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় চীনা মিডিয়া শিগাৎসে শহর ও আশপাশের এলাকা থেকে ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও ও কুওগুও শহরে ভূমিকম্পের ব্যাপারে খবর পাওয়া গেছে এবং “স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ভূমিকম্প ব্যুরো” জানিয়েছে, এই ভূমিকম্পে মানুষের মৃত্যু হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। তবে ভূমিকম্পের প্রাথমিক তীব্রতা ৬.৯ ছিল, যা পরে সংশোধন করে ৬.৮ করা হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানিয়েছে। সিনহুয়া আরও জানায়, সকাল ১০টার মধ্যে “একাধিক আফটারশক” রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটারশক ছিল ৪.৪ মাত্রার।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি জানিয়েছে, “ডিংরি কাউন্টি এবং আশপাশের এলাকায় ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।”

রয়টার্স নিউজ এজেন্সির ভিডিও ফুটেজে দেখা গেছে, শিগাৎসে এবং লাতসে শহরে ধ্বংসপ্রাপ্ত ভবন, ভেঙে পড়া দোকানের ফ্রন্ট এবং রাস্তায় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...