| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : সামরিক বিমান বি'ধ্ব'স্ত: নি'হ'ত ৩

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৫ ১৫:৩৬:২০
ব্রেকিং নিউজ : সামরিক বিমান বি'ধ্ব'স্ত: নি'হ'ত ৩

ভারতের গুজরাট রাজ্যে উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার পোরবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) একটি উন্মুক্ত মাঠে আছড়ে পড়ার পর ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। তবে বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি, এবং এই বিষয়ে তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিয়মিত মহড়ার সময় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব পোরবন্দরে বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

উপকূলরক্ষী বাহিনী ভারতের জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক আইন প্রয়োগ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, চার মাস আগে একই অঞ্চলে আরব সাগরে এএলএইচ এমকে-২ মডেলের আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেই ঘটনায় দুই ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা গেলেও পাইলট রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন। দীর্ঘ এক মাসের অনুসন্ধানের পর গত অক্টোবরে তার মৃতদেহ গুজরাট উপকূল থেকে উদ্ধার করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...