| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মার্কেটে ভ'য়া'ব'হ অগ্নিকাণ্ড : নি'হ'ত ৮ জন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৪ ২১:১৯:০৫
মার্কেটে ভ'য়া'ব'হ অগ্নিকাণ্ড : নি'হ'ত ৮ জন

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যদিও মাত্র দুই ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সরকারি সূত্র জানায়, উদ্ধার ও অনুসন্ধান অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থাকে ঝুঁকিমুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।

ওয়েইবো মাইক্রোব্লগিং সাইটে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, বাজারের ওপর বিশাল কালো ধোঁয়া এবং আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। লিগুয়াং বাজারটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে ফলমূল, সিফুড, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য বিক্রি হয়। কম দামে পণ্য পাওয়ার জন্য এই বাজারগুলো বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে হেবেই প্রদেশের সানহে শহরের একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছিলেন। একই বছর ঝাঙজিয়াকো শহরের একটি কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়েছিল।

চীনে এমন অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা আগেও ঘটেছে, যা স্থানীয় প্রশাসনকে নিরাপত্তার মানোন্নয়নের ওপর জোর দিতে বাধ্য করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...