| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সীমান্তে ফের ব্যাপক সং'ঘ'র্ষ!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৩ ২১:২৩:২৭
সীমান্তে ফের ব্যাপক সং'ঘ'র্ষ!

পাকিস্তান ও তালেবান সেনাদের মধ্যে সীমান্তে আবারও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস শুক্রবার (৩ জানুয়ারি) তাদের সূত্রের মাধ্যমে জানায়, নতুন করে সংঘর্ষটি শুরু হয়েছে আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলী শের ও জাজিয়া ময়দানে, যা বিতর্কিত ডুরান্ড লাইন সীমান্তের কাছাকাছি অবস্থিত।

সীমান্ত অঞ্চল নিয়ে পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করছে। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এছাড়া, সংঘর্ষে কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি।

গত ২৪ ডিসেম্বর, আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে পাকিস্তান ব্যাপক বিমান হামলা চালিয়েছিল। এই হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায়, তারা জঙ্গীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে আফগান তালেবান দাবি করে, হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

তালেবান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে পাকিস্তানের ১৯ সৈন্য নিহত হওয়ার খবর দেয় তালেবান। এ সময় আরও তিন বেসামরিক আফগানও প্রাণ হারান।

পাকিস্তান দাবি করে, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগান সীমান্তে অবস্থান নিয়ে তাদের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তান অভিযোগ করে, তালেবান টিটিপি সদস্যদের আশ্রয় দেয়। তবে আফগান শাসকরা এই অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্তে এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, এবং এই সংঘাতের ভবিষ্যত পরিণতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...