| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা, নতুন নেতৃত্বে চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০২ ১৩:৫০:১১
ব্রেকিং নিউজ: শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা, নতুন নেতৃত্বে চমক

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটার নাজমুল হোসেন শান্ত অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই শান্ত এ সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শান্ত। তবে সে সময় বোর্ড তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছিল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নতুন বছরের শুরুতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিসিবির শীর্ষ কর্মকর্তারা শান্তর অনুরোধ গ্রহণ করে তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

বিসিবির এক কর্মকর্তা বলেন, "শান্ত আমাদের জানিয়েছে, সে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে আর আগ্রহী নয়। তবে সে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।"

শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য লিটন দাসের নাম আলোচনায় রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়ে সাফল্য কম, তবে নেতৃত্বে এবং উইকেটের পেছনে তার দক্ষতা প্রমাণিত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্ব ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। লিটন নিজেও দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

গত এক বছরে বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বে বারবার পরিবর্তন এসেছে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শান্তকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করা হয়। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

এখন শান্ত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। কুঁচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করলেও তিনি এনসিএল ও বিপিএলে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সব ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে দেখা যাবে শান্তকে।

শান্তর এই সিদ্ধান্ত তার ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তারা আশা করছেন, নেতৃত্বের চাপমুক্ত হয়ে শান্ত আরও ভালো পারফর্ম করবেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...