| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : গণকবরের সন্ধান: হাজার হাজার মরদেহ থাকার আশঙ্কা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০১ ১৭:৪১:১৩
ব্রেকিং নিউজ : গণকবরের সন্ধান: হাজার হাজার মরদেহ থাকার আশঙ্কা

সিরিয়ার আলেপ্পোতে একটি বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে হাজার হাজার মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আলেপ্পো পুলিশ কমান্ডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এমন ঘটনা প্রকাশ্যে আসছে। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হামলার মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। এর কয়েকদিনের মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দামেস্কে আরেকটি গণকবর আবিষ্কৃত হয়, যেখানে লক্ষাধিক মৃতদেহের অস্তিত্বের শঙ্কা করা হয়।

স্থানীয় এক বাসিন্দা সম্প্রতি পুলিশকে জানিয়েছেন, তিনি নিজ চোখে আলেপ্পোতে শত শত মৃতদেহ দাফনের দৃশ্য দেখেছেন। পুলিশ এখন বিশেষজ্ঞদের একটি দলের অপেক্ষায় রয়েছে, যারা গণকবর পরীক্ষা করে মৃতদেহ উদ্ধারে কাজ করবে।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলেপ্পো গভর্নরেট পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিভিল ডিফেন্স টিমকে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। উদ্ধার হওয়া মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

আসাদ সরকারের সময় থেকে সিরিয়ায় ব্যাপক গুম ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আসছে। বহু মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, কারও মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে, আবার অনেককে গণকবরে সমাহিত করা হয়েছে।

দামেস্ক এবং আলেপ্পোতে গণকবরের আবিষ্কার নিখোঁজ ব্যক্তিদের পরিবারের জন্য নতুন শঙ্কার সৃষ্টি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে আরও এমন গণকবরের সন্ধান পাওয়া যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...