মাঝ রাস্তায় ব্যাটারি শেষ, গরু দিয়ে টানা হলো নেতার গাড়ি
রাজস্থানের কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়ার একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শখ করে বিদ্যুৎচালিত গাড়ি কিনলেও, মাঝপথে তার গাড়ির ব্যাটারি হঠাৎ শেষ হয়ে যায়, যা তাকে বিপাকে ফেলে। এমন পরিস্থিতি প্রায়ই তার সম্মুখীন হয়।
কয়েকদিন আগে, গাড়ির ব্যাটারি শেষ হওয়ার পর, অনিলের গাড়ি থেমে যায়। সে সময় উপায় না পেয়ে, তার গাড়ির সামনে দড়ি বেঁধে দুইটি গরু দিয়ে গাড়িটি টানানোর ব্যবস্থা করা হয়। গরু দুটি গাড়িটি টেনে নিয়ে যায় গন্তব্যে। এই ঘটনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি, বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের কুচামন শহরের দিদওয়ানা জেলার। সেখানে কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়া ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন। তবে, গাড়িটি প্রায়ই সমস্যায় পড়েছে, এবং অনিল দাবি করেন যে, এখন পর্যন্ত ১৬ বার তার গাড়ি মেরামত করা হয়েছে। কিন্তু, তারপরেও গাড়ি ঠিকমতো চলেনি। তিনি বলেন, "গাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার পরও প্রায়ই মাঝপথে থেমে যায়।"
ভিডিওতে দেখা যায়, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে এবং দড়ি দিয়ে গরু দুটি গাড়ির সাথে বাঁধা। গরু দুটি গাড়ি টেনে নিয়ে চলে যাচ্ছে, কারণ অনিলের গাড়ি মাঝপথে থেমে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, “শেষমেশ গরু দু’টিই বাঁচাল!” এবং “এ তো আধুনিক গরুর গাড়ি!”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
