| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও অবতরণের সময় ফ্লাইটে আগুন, যা জানা গেল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩০ ১০:২৭:৫২
আবারও অবতরণের সময় ফ্লাইটে আগুন, যা জানা গেল

কানাডায় একটি ফ্লাইটে ত্রুটিপূর্ণ অবতরণের সময় আগুন লেগেছে। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে গিয়ে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে একপাশে কাত হয়ে যায় এবং এর ইঞ্জিনে আগুন ধরে যায়।

তবে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং যাত্রীদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এর পর, সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সোমবার (৩০ ডিসেম্বর) বার্তাসংস্থা এপি এবং আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতের দিকে, এয়ার কানাডার একটি ফ্লাইট হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকার কারণে এটি কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন লেগে যায়। সেন্ট জন’স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার কানাডার ২২৫৯ ফ্লাইটটি অবতরণের সময় সমস্যার সম্মুখীন হয়। তবে, ঘটনার পরপরই জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন।

একজন যাত্রী, নিকি ভ্যালেন্টাইন সিবিসি নিউজকে জানান, অবতরণের সময় প্লেনের একটি টায়ার সঠিকভাবে কাজ করেনি।

ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় বিমানটি দ্রুত গতিতে রানওয়ে ধরে চলছে এবং হঠাৎ করে একপাশে কাত হয়ে যায়। তখন বিমানের ডানাটি রানওয়ের সঙ্গে ঘষা খেয়ে আগুন ধরে যায়। সেই অবস্থাতেই বিমানটি দ্রুত চলতে থাকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানের বয়স প্রায় ২৪ বছর এবং এতে প্রাট ও হুইটন ইঞ্জিন রয়েছে। এয়ার কানাডার সঙ্গে চুক্তি অনুযায়ী, ওই ফ্লাইটটি পরিচালনা করছিল পাল এয়ারলাইন্স, যা পূর্ব কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের সেন্ট জন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত।

এদিকে, এই দুর্ঘটনায় ফ্লাইটের রক্ষণাবেক্ষণ এবং আঞ্চলিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ল্যান্ডিং গিয়ারে কী সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...