| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে চাই : নির্বাচন কমিশনার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ১৯:৪৩:৩১
যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে চাই : নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের অন্তর্ভুক্ত করতে চান। এজন্য কিছু পরিবর্তন আনতে হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

তিনি জানান, সংস্কার কমিশন তাদের সঙ্গে আলোচনা করতে এসেছে, কারণ তারা শিগগিরই তাদের প্রতিবেদন সরকারে জমা দেবেন। তারা জানতে চেয়েছেন, কমিশনের কাছে কোনো সুপারিশ বা মতামত আছে কি না। সিইসি বলেন, ‘‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত জানিয়েছি।’’

যে বিষয়ে আলোচনা হয়েছে, তা জানতে চাইলে সিইসি বলেন, ‘‘ডেলিমেটেশন, ভোটার তালিকা এবং নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু সুপারিশ করেছি। কমিশন যদি আমাদের সুপারিশ গ্রহণ না করে, তাও আমাদের সেগুলো ঠিক করতে হবে। কারণ, যদি আমরা ভোটার তালিকায় যুবকদের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে এখানে কিছু পরিবর্তন আনতে হবে।’’

এছাড়া, রাজনৈতিক দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটি সম্ভব কি না—এমন প্রশ্নে সিইসি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন যে, যদি মিনিমাম সংস্কার করা হয়, তবে নতুন বছরের শেষ নাগাদ নির্বাচন সম্ভব। তবে যদি পূর্ণাঙ্গ সংস্কার করতে হয়, তাহলে তা পরের বছরের জুনে হতে পারে। আমরা তার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিচ্ছি।’’

সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‘সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারে জমা দেওয়ার চেষ্টা করব, না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে জমা দেওয়া হবে।’’

বৈঠকের বিষয়ে তিনি জানান, ‘‘কমিশনের প্রধান হিসেবে আমি জানতে চেয়েছি, তাদের কাছে কোনো প্রস্তাব রয়েছে কিনা। কমিশন একটি স্টেকহোল্ডার, তাদের মতামত জানানো প্রয়োজন।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...