| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পরিস্থিতি চরম খারাপ, যাত্রীবাহী ফেরি ডুবে নি'হ'ত ৩৮, নিখোঁজ শতাধিক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২২ ২১:৩২:৪৮
পরিস্থিতি চরম খারাপ, যাত্রীবাহী ফেরি ডুবে নি'হ'ত ৩৮, নিখোঁজ শতাধিক

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের একটি নদীতে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন শতাধিক। বড়দিন উপলক্ষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে ফেরিটি ডুবে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইনজেন্দে শহরের মেয়র জোসেফ কাঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরিটি আরও কয়েকটি জাহাজের বহরের সঙ্গে যাত্রা করেছিল। যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী, যারা বড়দিন উদযাপন করতে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী এনডোলো কাদ্দি জানান, ফেরিটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিলেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কঙ্গোতে অতিরিক্ত যাত্রীবোঝাই ও নৌযানের নিরাপত্তা ব্যবস্থার অভাব বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত সপ্তাহেই একই অঞ্চলে নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু হয়। এর আগে, গত অক্টোবরে কিভু হ্রদে একটি নৌকাডুবিতে ৭৮ জন এবং জুন মাসে কোয়া নদীতে আরেকটি দুর্ঘটনায় ৮০ জন প্রাণ হারান।

নৌপথে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হলেও প্রত্যন্ত অঞ্চলে সড়কপথের অভাবে নদীপথই সাধারণ মানুষের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...