| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২২ ১৩:৩০:০২
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো দেশ

ভানুয়াতুতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় সময় ভানুয়াতুর উপকূলে এই ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। এর মাত্র পাঁচদিন আগেই দেশটিতে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঘটে। (সূত্র: এএফপি)

জরিপ আরও জানিয়েছে, রোববারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল)। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে মঙ্গলবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে ভানুয়াতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই রাজধানীর প্রধান হাসপাতালে চিকিৎসাধীন। ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়েছে, ভূমিধসের ঘটনাও ঘটেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কেটি গ্রিনউড নিশ্চিত করেছেন যে, নিহতের সংখ্যা ১৪ জন। তবে কানাডীয় বংশোদ্ভূত সাংবাদিক ড্যান ম্যাকগেরি, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে ভানুয়াতুতে বসবাস করছেন, আশঙ্কা করছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবারের ভূমিকম্পের পর ভানুয়াতুতে সাত দিনের জরুরি অবস্থা এবং রাতে কারফিউ জারি করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...