| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের পার্লামেন্ট চত্বরে সং*ঘ*র্ষ, আইসিইউতে বিজেপির দুই এমপি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২০ ২২:২৬:২৬
ভারতের পার্লামেন্ট চত্বরে সং*ঘ*র্ষ, আইসিইউতে বিজেপির দুই এমপি

ভারতের পার্লামেন্ট ভবনে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেখানে দুই রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, কিল-ঘুষি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এই ঘটনায় বিজেপির দুই এমপি গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।

ঘটনাটি ঘটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে। অমিত শাহ ভারতের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য দেন, যা বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তিনি বলেন, "এখন ১:০০ ফ্যাশন হয়েছে, আম্বেদকর আম্বেদকর।" এরপরই বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয় এবং অমিত শাহকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

বিরোধীদের প্রতিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার পার্লামেন্টে প্রবেশের সময় বিজেপির সদস্যদের সঙ্গে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক ও হাতাহাতি শুরু হয়। এই সংঘর্ষের মধ্যে বিজেপির দুই সাংসদ—ওড়িশার প্রতাপ সারঙ্গি ও উত্তরপ্রদেশের মুকেশ রাজপুত—মাথায় আঘাত পান এবং তাদেরকে চিকিৎসার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

বিজেপির অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাদের উপর আক্রমণ করেছেন, যার ফলে মুকেশ রাজপুত ও সারঙ্গি আহত হয়েছেন। অপরদিকে কংগ্রেস নেতারা এই ঘটনার পর দাবি করেছেন যে, বিজেপি এই ঘটনার মাধ্যমে বিষয়টিকে অতিরঞ্জিত করছে। রাহুল গান্ধী এসময় সাংবাদিকদের বলেন, "অমিত শাহ যে ভুল করেছেন, তা ধামাচাপা দেওয়ার জন্য নতুন বিতর্ক সৃষ্টি করা হয়েছে।"

কংগ্রেসের দাবি, এই অশান্তি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যাতে অমিত শাহের বিতর্কিত মন্তব্য থেকে দৃষ্টি ফেরানো যায়।

রিপোর্ট সূত্র- মীর ফজলে রাব্বি, বাংলাভিশন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...