| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১০০ সেনা নি*হ'ত ও ১ হাজার আহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৯ ১৯:৪৭:১৩
১০০ সেনা নি*হ'ত ও ১ হাজার আহত

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ক্রুস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও ১,০০০ সেনা আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য লি সিওং-কেউন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

লি সিওং-কেউন জানান, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ সরকারের কাছে এ তথ্য পৌঁছেছে। তিনি বলেন, “রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে এবং আরও ১,০০০ সেনা আহত হয়েছেন। তবে পিয়ংইয়ং মস্কোকে জানিয়েছে যে তারা রাশিয়ায় আরও সেনা পাঠাবে, এবং যেসব সেনাদের পাঠানো হবে তাদের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে। কিম জং উন নিজে তাদের প্রশিক্ষণের তদারকি করছেন।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত আগস্টে ইউক্রেনীয় বাহিনী ক্রুস্কে হামলা চালিয়ে প্রদেশটির কিছু অংশ দখল করে নেয়। এরপর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে সহায়তা করতে সেনা পাঠানো শুরু করে। ক্রুস্কের দখল হওয়া অংশ পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয় উত্তর কোরিয়ার সেনাদের, এবং সেই সময় থেকে উত্তর কোরীয় সেনারা ক্রুস্কের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে মোতায়েন রয়েছে।

এদিকে, লি সিওং-কেউন আরও জানান, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি সেনা রাশিয়ায় পাঠিয়েছে। পাশাপাশি ১০ হাজারেরও বেশি কন্টেইনারে সমরাস্ত্রও পাঠানো হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে আর্টিলারি গোলা, ট্যাংক বিধ্বংসী রকেট, মেকানিজড হাউইৎজার কামান এবং রকেট লাঞ্চার।

প্রসঙ্গত, পিয়ংইয়ং বা মস্কো— কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনা সদস্য ও সমরাস্ত্র পাঠাচ্ছে। তাই সেনা পাঠানোর নির্দিষ্ট সময়সীমা বা শুরুকাল সম্পর্কিত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুনে পিয়ংইয়ং সফর করার পর এবং কিম জং উনের সঙ্গে বৈঠক করার পর থেকেই উত্তর কোরিয়া রাশিয়ায় সেনা ও সমরাস্ত্র পাঠানো শুরু করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...