| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ ২ শর্ত দিয়েছে রাজধানীর ব্যাংক ডাকাতরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৯ ১৮:০১:৩৮
ভয়াবহ ২ শর্ত দিয়েছে রাজধানীর ব্যাংক ডাকাতরা

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জানা যায়, ডাকাতদের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে এবং তারা দুটি দাবি করেছে— এক, নগদ ১৫ লাখ টাকা, এবং দুই, নিরাপদে পালিয়ে যাওয়ার ব্যবস্থা।

ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের ভেতরে ১০ থেকে ১৫ জনের মতো লোক জিম্মি রয়েছে এবং তাদের উদ্ধার করতে পুলিশ কাজ করছে।

ডিআইজি আরও জানান, ডাকাত দলের সদস্যরা তাদের দাবির মধ্যে প্রথমেই ১৫ লাখ টাকা এবং পরে নিরাপদে পালানোর ব্যবস্থা চেয়ে পুলিশকে হুমকি দিয়েছে।

এদিকে, ব্যাংকে আটক থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডাকাতরা তাদের জিম্মি করলেও শুরু থেকেই কোনো ধরনের সহিংসতা দেখায়নি এবং ভালো আচরণ করেছে। তবে, ব্যাংকটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে রাখা হওয়ায় তারা জীবনহানির ভয় পেয়ে বের হতে সাহস পাচ্ছে না। এই মুহূর্তে ব্যাংকের ভেতরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

এর আগে, দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাতির ঘটনা ঘটার খবর পাওয়া যায়। মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাইরে থেকে ঘিরে ফেলে।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আজ দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাতির খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তাদের আত্মসমর্পণের জন্য চেষ্টা করছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...