শীতের মাঝেই ব্যাপক ভারি বৃষ্টির সতর্কবার্তা
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের মধ্যেও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে শীতের অনুভূতি বাড়তে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিলিমিটার) থেকে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় প্রথম ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শেষ ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কমে যেতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
