| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের গণ আ'ট'ক করল ভারতীয় কোস্ট গার্ড

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ১০:১৪:৩৭
বাংলাদেশিদের গণ আ'ট'ক করল ভারতীয় কোস্ট গার্ড

ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশের দুটি মাছ ধরার জাহাজ এবং তাদের ৭৮ জন নাবিককে আটক করেছে। বর্তমানে, জাহাজ দুটি ভারতের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে।

ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আটককৃত জাহাজ দুটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় মাছ ধরছিল, যার কারণে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক হওয়া জাহাজ দুটি হলো- এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর), খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের কাছাকাছি ফেয়ারওয়ে বয়া এলাকায় ভারতীয় কোস্ট গার্ড অভিযান চালিয়ে জাহাজ দুটি আটক করে।

এ বিষয়ে এফভি মেঘনা-৫ জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের অপারেশন ম্যানেজার আনসারুল হক বলেন, "আমাদের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানিয়েছেন যে, ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। আমরা বিষয়টি সমুদ্র মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়ে দিয়েছি।"

এদিকে, নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, "আমরা জানতে পেরেছি যে, ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশের জলসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে। কোস্ট গার্ড ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।"

এছাড়া, চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার জানান, "সোমবার এই খবর পাওয়ার পর থেকেই আমরা নাবিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছি এবং যোগাযোগ অব্যাহত রেখেছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...