| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি নাগরিক ছাড়া ভারতের ব্যাবসায় লালবাতি, কঠিন সিদ্ধান্ত নিল ভারত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ১৬:৪৮:০৬
বাংলাদেশি নাগরিক ছাড়া ভারতের ব্যাবসায় লালবাতি, কঠিন সিদ্ধান্ত নিল ভারত

ব্যবসার ক্ষতির শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

সংগঠনটি জানিয়েছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২ ডিসেম্বর, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার ঘটনায় ত্রিপুরায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেন। এর প্রতিক্রিয়ায় ওই দিনই অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করেছিল, বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে স্থান দেওয়া হবে না। তবে, ত্রিপুরা ও কলকাতার বেশিরভাগ হোটেল এবং রেস্টুরেন্টে ব্যবসার প্রধান ভোক্তা বাংলাদেশের নাগরিকরাই।

এছাড়া, হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিকদের ওপর ক্ষোভ বৃদ্ধি পেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার ঘটনাকে নিন্দা জানিয়েছে এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি গুরুত্ব আরোপ করেছে।

অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার হয়নি এবং তারা জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রেখে নিষেধাজ্ঞা শিথিল করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের স্বাগত জানাবে এবং তাদের যথাযথ আবাসন ও সেবা নিশ্চিত করবে।

এদিকে, চিকিৎসা নিতে ভারতে আসা বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। বুধবার কলকাতায় সংবাদ সম্মেলনে আইএমএর পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের কাছে সকল রোগী সমান। তারা বলেছিলেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বাধ্যতামূলক এবং কোনোভাবেই তাদের হয়রানি করা যাবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...